দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় পাচারের সময় ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তিসহ মোস্তফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোস্তফা আলী উপজেলার চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।
নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাচারের উদ্দেশ্যে একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি রাখা হয়েছে বলে জানতে পারে বিজিবি। পরে টাস্কফোর্স গঠন করে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
তিনি আরও জানান, মূর্তিটি ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
যে আই